জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
বছর ঘুরে আবারও নিকটে এসে পড়ছে পবিত্র রমজান মাস। গতকাল শনিবার (৮ নভেম্বর) ইসলাম ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আসন্ন রমজান নিয়ে একটি পোস্ট করেছে। সেখানে তারা জানায়, রমজান শুরু হতে ১০০ দিন বাকি আছে।
২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে।
নামাজের সময় ধর্ষণের অভিযোগ, লিখে জানাল বাকপ্রতিবন্ধী তরুণী
আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে দেখা যাবে না।
মধ্যপ্রাচ্যের একদিন পরেই বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।





