অভিষেকের বিশ্ব রেকর্ড গড়া ম্যাচও বৃষ্টির পেটে, সিরিজ ভারতের
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জিততেই হতো। কিন্তু, বৃষ্টির বাধায় ম্যাচই খেলতে পারলেন না তারা। ফলে, ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার মাটিতে জিতল টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের শেষ ম্যাচে খেলা হয়েছিল মাত্র ৪.৫ ওভার। ব্রিসবেনে আগে ব্যাটিংয়ে নেমে ৫২ রান তুলেছিল ভারত। অভিষেক ১৩ বলে ১টি করে ছক্কা ও চারে ২৩ এবং শুভমান গিল ১৬ বলে ৬টি চারে ২৯ রান করেন।
ক্রীড়াঙ্গন/আবির





