যত দিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব : কাদের সিদ্দিকী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 06 November 2025, 4:22 PM
‘মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে। মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব।
তিনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক।




