আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 06 November 2025, 11:26 AM
যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাদের হতার খবর জানায় ইসরায়েলি বাহিনী। খবর আনাদোলুর।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই দুই ব্যক্তি পৃথক ঘটনায় ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে মধ্য গাজায় ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসে।
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।




