ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
নাবি মুম্বাইয়ে অবশেষে বৃষ্টি থামল। আর সেই ফাঁকে টসও হয়ে গেল। নারীদের ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর মেগা ফাইনালে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তিনি অবশ্য ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানাতে দেরি করেননি। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারত টস হেরে আগে ব্যাট করবে। উভয় দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
টস জিতে উলভার্ট জানালেন, এই মাঠে রান তাড়া করা বেশ স্বাচ্ছন্দ্যের। তাই তিনি আশা করছেন, শুরুতে উইকেটটা একটু ধীরগতির থাকবে, যাতে তাদের নতুন বলের বোলাররা শুরু থেকেই সঠিক লেন্থ খুঁজে পেতে পারেন। দক্ষিণ আফ্রিকা একই দল নিয়েই নামছে আজ। ম্যাচটি তাদের জন্য বড় একটি সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। বললেন, ‘‘এমন দর্শকপূর্ণ মাঠে খেলাটা সত্যিই বিশেষ অনুভূতি। আমাদের নতুন করে শুরু করতে হবে, তবে দল যেভাবে খেলছে, তাতে আত্মবিশ্বাসী আমরা।”
ক্রীড়াঙ্গন/আবির





