চাঁপাইনবাবগঞ্জে ভারী বর্ষণে ৪০০ পুকুর ভেসে গেছে
সিকডে
প্রকাশিত হয়েছে : 02 November 2025, 6:15 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুক্রবার (৩১ অক্টোবর) রাতভর রেকর্ড বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেদিন ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। এই অস্বাভাবিক বৃষ্টিতে জেলার প্রায় ৬৭ হেক্টর জমির পুকুর তলিয়ে গিয়ে কমপক্ষে ৩৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার দাম ৮৩ লাখ ৫০ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান বলেন, ‘‘গত শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগতৃ রাতে জেলাজুড়ে ভারী বৃষ্টি হলে ভোলাহাট ছাড়া বাকি চার উপজেলার বিভিন্ন ধরনের প্রায় ৪০০ পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে মাছ ভেসে চলে গেছে।’’




