নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে: আমীর খসরু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 11 October 2025, 5:31 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে, গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে, ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই। যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।’




