জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভেটো, ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি দাবি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সাহায্য পাঠানোতে ইসরায়েলের সব ধরনের বাধা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধা হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে এটি ছিল যুক্তরাষ্ট্রের ৬ষ্ঠ ভেটো।
রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নির্বাচিত ১০ সদস্য দেশ প্রস্তাবটি খসড়া করে। এতে আরো দাবি জানানো হয়েছিল— হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব বন্দিকে অবিলম্বে, মর্যাদাপূর্ণ ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, ‘ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান বাড়িয়েছে, যা বেসামরিক নাগরিকদের কষ্ট আরো বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে জাতিসংঘে তাদের মিত্র ইসরায়েলকে রক্ষা করে। তবে বিরল এক পদক্ষেপে গত সপ্তাহে তারা নিরাপত্তা পরিষদের এক বিবৃতিকে সমর্থন দিয়েছিল, যেখানে কাতারে সাম্প্রতিক হামলার নিন্দা করা হয়।





