জেলেনস্কিকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 19 August 2025, 11:22 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এবং পরবর্তীতে এই দুই নেতাকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের জন্য একটি খুবই ভালো, প্রাথমিক পদক্ষেপ।
তিনি জানান, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সমন্বয় করছেন।
ট্রাম্প লিখেছেন: রাশিয়া এবং ইউক্রেনের জন্য শান্তির সম্ভাবনা নিয়ে সবাই খুবই খুশি।




