তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে: এরদোয়ান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 10 August 2025, 12:37 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।
শনিবার (৯ আগস্ট) রাতে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই আলোচনায় এরদোয়ান পুনর্ব্যক্ত করেন, আঙ্কারা সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন করবে।
ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সম্ভাব্য ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে এরদোয়ান বলেন, এসব ঘোষণা মূল্যবান। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা ক্রমেই বাড়ছে এবং তুরস্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে।




