ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো ৬২ ফিলিস্তিনি নিহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 03 August 2025, 10:42 AM
ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় শনিবার ভোর থেকে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন বলে আল জাজিরার কাছে গাজা উপত্যকার হাসপাতাল সূত্র জানিয়েছে।
নিহতদের মধ্যে ৩৮ জনই বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে এবং তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে।
ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে (অক্টোবর ২০২৩) এখন পর্যন্ত খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে মোট ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের দফতর।




