নিউইয়র্কে যুবলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : 14 November 2024, 6:59 AM
যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বাংলাদেশ যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
গত ১১ নভেম্বর সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত যুবলীগনেতা মোঃ সেবুল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান,নিউইয়র্ক মহানগর আওমীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল,নুরুল আফসার সেন্টু,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,সহসভাপতি ইমদাদ এইচ ভূইয়া,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগনেতা নাফিজুর রহমান তুরান,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত।
বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ইসমাইল হোসেন স্বপন,জ্যাকসন হাইটস আওয়ামীলীগের সভাপতি শাহ চিশতি,সাধারন সম্পাদক তানভীর কায়সার,যুবলীগনেতা রহিমুজ্জামান সুমন,রেজা আব্দুল্লাহ,রিন্টু লাল সরকার,আলমামুন সরকার,ইমরুল কায়েস,শেখ কামাল,জহির আহমদ,তোফাজ্জল হোসেন,হ্রদয়,জয় প্রমূখ।
সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীতের সাথে দাড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাটা হয়।
সবশেষে উপস্থিত সবাইকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।




