৪৫২টি উপজেলা নির্বাচন উপযোগী, বৈঠক মঙ্গলবার
সিকডে
প্রকাশিত হয়েছে : 05 February 2024, 8:05 PM
সারা দেশে ৪৯৫টি উপজেলা পরিষদের মধ্যে ৪৫২টি নির্বাচন উপযোগী হয়ে আছে। বাকিগুলোর ভোট পরে হবে। আর এসব উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আগামীকাল (মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি) বৈঠক অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে চার থেকে পাঁচ ধাপে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) কমিশন বৈঠক হবে। এতে কোন ধাপে কবে ভোট হবে তা জানা যাবে। চার থেকে পাঁচ ধাপে ভোট হতে পারে।
জাতীয়/হান্নান




