বিএসএমএমইউ ও জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরিত
সিকডে
প্রকাশিত হয়েছে : 23 October 2023, 5:38 PMআজ (অক্টোবর ২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ওইতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল এন্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজ (আরসিগ্লিড)-এ আয়োজিত এক অনুস্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলার অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আর ওইতা ইউনিভার্সিটির পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আকিরা নিশিজোনে।
অনুস্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন যে এই এমওইউটি স্বাক্ষরিত হওয়ায় এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষনা ও প্রশিক্ষনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার সুযোগ তৈরী হবে।
আরসিগ্লিডের সহকারী অধ্যাপক ডা. শাকিরুল খানের সন্চালনায় অনুস্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরসিগ্লিডের ভিজিটিং রিসার্চার, বাংলাদেশী বংশোদ্ভুত চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
উল্লেখ্য গত দু’বছর যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এবং ওইতা বিশ্ববিদ্যালয়ের আরসিগ্লিড যৌথ গবেষনা কার্যক্রম পরিচালনা করছেন।
সিকডে/হান্নান





