শর্ট-সার্কিট থেকে আগুন, গোয়াইনঘাটে পুড়ে ছাই ৫ টি দোকান
গোয়াইনঘাট সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : 10 September 2023, 4:58 PMসিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং রাধানগর বাজারে আগুন লেগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে রাধানগর বাজারে আগুনের এ ঘটনা ঘটে।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ১ টি পানের দোকান, ১ টি টেইলারিং দোকান, ১টি মোবাইল মেকার দোকান, ১টি সেলুনের দোকান। এছাড়া ভিত্রিখেল গ্রামের মাসুক আহমেদের পাকা ওয়ালের টিন সেট ঘর,ডেকোরেশন দোকান ও ওয়ার্কশপসহ পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ১২ লাখ টাকা বলে ধারণ করা হচ্ছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। লোকজন আহত-নিহতের সংবাদ পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশ যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেটসংবাদ/হান্নান





