সার্বজনীন পেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৫:৪৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শ্রেণির মানুষের কথা বিবেচনা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি।
এদিকে সোমবার সর্বজনীন পেনশন পদ্ধতির গেজেট প্রকাশ করে সরকার।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চারটি ভিন্ন শ্রেণির লোকদের কথা বিবেচনা করে প্রাথমিকভাবে চার ধরনের স্কিম চালু করা হবে। এগুলোর নাম প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী।
এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্ব-কর্মে নিযুক্ত লোকদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা প্রযোজ্য হবে।
সর্বজনীন পেনশন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ১৮ থেকে ৫০ বছর বয়সী লোকেরা এর আওতায় আসবে যখন তারা ৬০ বছর পরে পেনশন পেতে শুরু করবে। যদিও এটি প্রাথমিকভাবে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়নি, তবে এখন ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের পেনশন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টানা ১০ বছর প্রিমিয়াম দেওয়ার পরে তারা পেনশন সুবিধা পাবেন।
জাতীয়/আবির





