মেক্সিকোতে বারে পেট্রোল বোমা হামলায় নিহত ১১
সিকডে
প্রকাশিত হয়েছে : 23 July 2023, 12:57 PMমেক্সিকোতে একটি বারে এক মাতাল পেট্রোল বোমা ছুড়ে মারলে সেখানে আগুন লেগে দুই মার্কিন নাগরিকসহ ১১ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।
মেক্সিকোর উত্তরের সোনোরা রাজ্যের সীমান্তবর্তী নগরী সান লুইস কলোরাডোতে শনিবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্সের।
নেশাগ্রস্ত অবস্থায় বারে আসা লোকজন বিশেষ করে নারীদের সঙ্গে অসভ্য আচরণ করছিলেন এক তরুণ। এসময় বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেন। ওই তরুণ ক্ষিপ্ত হয়ে বারের দরজায় পেট্রোল বোমা মারে। পুলিশ পরে ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
নিহত ১১ জনের মধ্যে চারজন নারী। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক/হান্নান





