৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সিকডে
প্রকাশিত হয়েছে : 06 July 2023, 3:58 PMসংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সুনাম ক্ষুন্ন করার অভিযোগে ডা. সংযুক্ত সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা দায়ের করেন।
মামলাটির জন্য কোর্ট ফি দেয়া হয়েছে। আসামির জবাব দাখিলের জন্য সমন জারি করা হবে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল বিষয়টি জানিয়েছেন।
জাতীয়/হান্নান





