বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক ন্যাশ দিবস উদযাপিত
সিকডে
প্রকাশিত হয়েছে : 08 June 2023, 4:56 PMআজ (০৮ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি ডিপার্টমেন্ট, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশন এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের যৌথ উদ্যোগে আলোচনা অনুস্ঠান এবং ফ্যাটি লিভার বিষয়ক সচেতনতামুলক বাউল গান পরিবেশন ও পথ নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। ৬ষ্ঠ আর্ন্তজাতিক ন্যাশ দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়। ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাবেক সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ডা. জামাল উদ্দিন চৌধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, সাধারন সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. আবদুল্লাহ আল হারুন, ডিরেক্টর, সুপার স্পেশালাইজড হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে ফ্যাটি লিভার বিষয়ক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। তাদের আলোচনায় উঠে আসে যে ফ্যাটি লিভার বর্তমানে বাংলাদেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মত জটিল লিভার রোগগুলোর অন্যতম প্রধান কারন। বাংলাদেশে বর্তমানে প্রায় ত্রিশ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের প্রায় অর্ধেকেরই লিভারে রয়েছে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ন্যাশ। ফলে এদের অনেকেই ভবিষ্যতে জটিল লিভার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
ফ্যাটি লিভার প্রতিরোধে সবচেয়ে কার্যকর পন্থাই হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভাসের পরিবর্তন। এর মাধ্যমে ফ্যাটি লিভারের রোগাীরা তাদের লিভারের চর্বির পরিমান এবং ক্ষতিও কমিয়ে আনতে পারেন। আলোচকরা ফ্যাটি লিভার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে বাউল গান এবং পথ নাটকের মতন ঐতিহ্যবাহী শিল্প মাধ্যমকে বেছে নেয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে সকালে একই ভ্যানুতে ফ্যাটি লিভার ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে ভার্চুয়ালি লেকচার দেন প্যারিসের সরবন ইউনিভার্সিটির হেপাটোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ভ্লাড রাতজিউ।
উল্লেখ্য ২০১৮ সালে গ্লোবাল লিভার ইনষ্টিটিউটের উদ্যোগে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় ১৫০ জন লিভার বিশেষজ্ঞ স্বাক্ষরীত একটি যৌথ বিবৃত লন্ডন, প্যারিস ও নিউইয়ার্ক থেকে একযোগে প্রকাশের মাধ্যমে আর্ন্তজাতিক ন্যাশ দিবস উদযাপনের সুচনা হয়। বাংলাদেশ থেকে এই বিবৃতিতে স্বাক্ষরদাতা ছিলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। মুজিব বর্ষে ২০২০ ও ২০২১ সালে গ্লোবাল লিভার ইনন্সিটিউটের অনুমোদনক্রমে বাংলাদেশে আর্ন্তজাতিক ন্যাশ দিবসটি ‘বঙ্গবন্ধু আর্ন্তজাতিক ন্যাশ’ দিবস হিসেবে উদযাপিত হয়েছিল।





