প্রাইভেট কারে গার্ডার: ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার
সিকডে
প্রকাশিত হয়েছে : 18 August 2022, 12:10 PMরাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মীয়মান ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ক্রেনচালক আল আমিন হৃদয়সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
আজ বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, চালকের সহকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আজ বুধবার রাতে কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উত্তরায় গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনার শুরু থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। দুর্ঘটনার পর থেকে সারা দেশে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল অভিযান চালায়। এরপর ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ঘটনার পরপরই ঢাকার বাইরে পালিয়ে যান। এরপর তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে আত্মগোপনে ছিলেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এদিকে এ ঘটনার প্রাথমিক তদন্তে অনেকের দায়িত্বহীনতা ও গাফিলতি পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মামলার আলামত হিসেবে সেই ক্রেনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও দায়িত্বহীনতা পেয়েছেন তারা।
জাতীয়/এ





