যুক্তরাষ্ট্রে বাংলাদেশি খুন, আতঙ্কে প্রবাসীরা
সিডকে
প্রকাশিত হয়েছে : 09 February 2022, 8:46 PMযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসার সামনে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন মোদাসসের খন্দকার নামে ৩৬ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি।
স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। নিউইয়র্কের ওজন পার্ক এলাকায় নিজ বাসার সামনে গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
এসময় বাধা দিলে মোদাসসের খন্দকারকে লক্ষ্য করে গুলি চালায় ওই ছিনতাইকারী। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহত অবস্থায় উদ্ধার করে জামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোদাসসের খন্দকার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানন্দরে কাজ করতেন।
এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীকে দ্রুত আটকের দাবি জানিয়েছেন প্রবাসীরা। কমিউনিটি এক্টভিস্ট খায়রুল ইসলাম খোকন বলেন, ‘সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে গুলির ঘটনা অনেক বেড়ে গেছে। গত এক মাসে ৭ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। অনেক সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এসব দ্রুত থামাতে হবে।’
এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। নিহত মোদাসসের দীর্ঘ দিন ধরে ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন। স্ত্রী ও এক সন্তান রয়েছে তার।
প্রবাস জীবন/এ





