মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ দুই বাংলাদেশি গ্রেফতার
সিডকে
প্রকাশিত হয়েছে : 14 December 2021, 4:06 PMমালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৩ ডিসেম্বর সোমবার মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে বলা হয়েছে— ৬ ডিসেম্বর বেলা ১১টায় কুয়ালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৪ এবং ৩৭ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডিবি কার্ড ও আই কার্ড তৈরির কাজে নিয়োজিত ছিল। আর এসব জাল কাগজপত্রের জন্য জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নিত। তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।
বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(প) এর অধীনে তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
প্রবাস জীবন/এ





