সিলেটে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জ-এ ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানাপুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযানটি পরিচালিত হয় বিরশ্রী ইউনিয়ন-এর পীরনগর এলাকায়, জকিগঞ্জ-শ্যাওলা রাস্তার কাছে অবস্থিত ইমন ভেরাইটিজ স্টোরের সামনে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আব্দুল ওয়াহিদ (২৯), জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন এলাকার মো. আব্দুর রহিম ও জিবুন নেছার ছেলে।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১/৩/৪/২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রাখছে।
এম এইচ আ




