সিঙ্গাপুরকে উড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 09 September 2025, 7:10 PM
অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশের। শুধু বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। আজ সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন আল আমিন-মোরসালিনরা। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।




