‘ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয় আদালতে বিচারাধীন’
সিকডে
প্রকাশিত হয়েছে : 20 May 2025, 6:05 PM
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো কোনো লাভ নেই। আদালতে যে আইনি লড়াই সেটা লড়তে হবে।”
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “যখন সরকার কাজ করে তখন একটা বডি হিসাবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি।”ৎ
সারাদেশ/আবির




