৩৬৯ দিন পর ফিরে ৪২ মিনিট খেলে আবার ইনজুরিতে নেইমার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 05 November 2024, 4:10 PM
ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। গেল বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পরেছিলেন তিনি। সেটা থেকে সেরে উঠতে তার ৩৬৯ দিন লেগেছিল। এরপর গেল ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেন সাবেক বার্সা তারকা। ওই ম্যাচে অবশ্য মাত্র ১৩ মিনিট খেলেছিলেন তিনি।
এরপর সোমবার (০৪ নভেম্বর) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেগলালের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু ৮৭ মিনিটের মাথায় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অর্থাৎ ৩৬৯ দিন পর ফিরে দুই ম্যাচে মোট ৪২ মিনিট খেলে আবারও ইনজুরিতে পড়লেন তিনি।
তার এই চোট ঠিক কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দীর্ঘদিন পর ফেরায় এমনটি হওয়া অস্বাভাবিক কিছু নয়।
ক্রীড়াঙ্গন/আবির




