মুরারিচাঁদ কবিতা পরিষদকে এমসি কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
সিকডে
প্রকাশিত হয়েছে : 02 October 2024, 10:33 PM
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’র ১২তম কার্যনির্বাহী (২০২৪-২৫) কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এমসি কলেজ ছাত্রদল।
বুধবার (০২ অক্টোবর) রাজনৈতিক সংগঠন এমসি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ মুরারিচাঁদ কবিতা পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির সকলকে (মুকপ) অফিস কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম-আহ্বায়ক সাব্বির হোসাইন, এমসি কলেজ ছাত্রদল নেতা সুনাম দেব, মারজান আহমেদ, মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইন, ছাত্রদল নেতা রনি আহমেদ, কিবরিয়া আহমেদ সামি, মাহদি হাসান, তালুকদার এ এইচ কিবরিয়া, মহসিন আহমেদ, আশরাফুল তালুকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবির, সহ-সভাপতি- সিজান শেখ, আহমদ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জাবের, সহ-সাধারণ সম্পাদক- সামিয়া আক্তার, চৌধুরী নাফিসা। সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার, সহ-সাংগঠনিক সম্পাদক উদয় সরকার। অর্থ সম্পাদক মো: আবদুল কাদের সজীব, সহ-আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক বিপ্রজিত তালুকদার দীপ। দপ্তর সম্পাদক ইউসুফ আল আজাদ। সিনিয়র কার্যনির্বাহী সদস্য-ওমা দেব। এছাড়াও কার্যনির্বাহী সদস্য গুনশ্রী দাস তিথি, সাবিকুন নাহার লুবনা, মার্জিয়া সুলতানা নাজিয়া।
এছাড়াও এমসি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও মুরারিচাঁদ কবিতা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশ/সিলেট




