কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবকের লা.শ উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : 02 June 2024, 5:04 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্ত থেকে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৭টায় স্থানীয় কয়েকজন নারায়নপুর সীমান্তের কাছে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তারা নদীতে একটি ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়। পরে বিজিবি ও পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের চেষ্টা করছে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং লাশ উদ্ধারে কাজ চলছে।
সিলেট/আবির




