হযরত শাহজালাল (রহ.) মাজারে গিলাফ দিলেন অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ
সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজারের ৭০৫তম ওরশ আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করে শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ। ওরস উপলক্ষে লোকে লোকারণ্য দরগাহ এলাকা। সকালে গিলাফ ছড়ানোর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ওরসের সূচনা করা হয়। এরপর দিনভর খতমে কোরআন, জিকির আজকার, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাতে ভক্তিমূলক গানের আসর বসে।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব সিলেট নগরের ছড়ারপার এলাকার সন্তান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল মাজারে গিয়ে নিজের হাতে গিলাফ ছড়ান।
মঙ্গলবার ( ২৮ মে) মাজারে গিলাফ দিয়ে জিয়ারতের পাশাপাশি দোয়াও করেন তিনি।
পরে অধ্যাপক ডা.স্বপ্নীল বলেন,হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহ পরান (রহ:) এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেটকে বলা হয় দেশের আধ্যাত্মিক নগরী। এই নগরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসা যাওয়া করেন। বিশেষ করে ওরসের সময় ভক্তগণ আরও বেশি আসেন। তিনি এই নগরের পবিত্রতা রক্ষায় সবার প্রতি আহ্বান জানান।
তাছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোটবোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করেছেন বলেও জানান তিনি।
সিলেটসংবাদ/হা




