দোয়ারাবাজারে মইনউদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 03 May 2024, 11:10 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী ও শালিশ ব্যক্তিত্ব মইন উদ্দিন আহমদ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (৩ মে) সন্ধা ৭ টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বেশ কয়েকটি গ্রামের ৫’ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন. উত্তর সুরমার তথা দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মইন উদ্দিন আহমদকে রবিবার (২৮ এপ্রিল) রাতে মোবাইল কলের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করে চেলা নদীতে ফেলে দেয় দূর্বৃত্তরা। দু’দিন পর মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চেলানদীর পাথর শ্রমিকরা মইনউদ্দিনের মৃতদেহ নদীতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
তবে লাশ উদ্ধার করে সুনামগঞ্জে ময়না তদন্তের পর লাশ দাফন করা হলেও ঘটনার তিনদিনে এখনো মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এনিয়ে ক্ষোব্ধ এলাকাবাসীর দাবী পুলিশ যেনো দ্রুত মইন উদ্দিন আহমদের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সারাদেশসংবাদ/হা




