ছাতকের নোয়ারাই ইউপি’তে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান খালেদ’র উদ্যোগে খাবার আপ্যায়ন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 20 April 2024, 9:51 PM
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের সিঙ্গেরকাছ গ্রামের বাসিন্দা,যুক্তরাজ্য কমিউনিটি লিডার সমাজ সেবক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান খালেদ’র উদ্যোগে গ্রামবাসীদের সম্মানে দুপুরের খাবার আপ্যায়ন করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে সিঙ্গেরকাছ গ্রামে তার নিজ বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। এতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান খালেদ নিজে উপস্থিত থেকে গ্রামের প্রতিটি ঘরে ঘরে খাবার পরিবেশন করান। পরে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নিজ বাড়িতে দুপুরের খাবার আপ্যায়ন সম্পন্ন করেন।
যুক্তরাজ্য কমিউনিটি লিডার খালেদুর রহমান খালেদ বলেন, আমি সবসময় এলাকার মানুষের সেবায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি দেশের বাহিরে থাকলেও আমার মন পরে রয়েছে দেশের মাটিতে। দেশের বাহিরে থেকেও বিভিন্ন সময় এলাকার মানুষের সেবায় এগিয়ে এসেছি। আমি চাই সবসময় মানুষের সেবায় কাজ করতে। আমি মনে করি আমি মরে গেলে আমার সম্পদ থাকবেনা। থাকবে আমার ভালো কাজগুলো। তাই নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিতে চাই।
সারাদেশসংবাদ/হা




