ইত্তেহাদুল কুররা আল মদিনা একাডেমি শাখার মাসব্যাপী কুরআন প্রশিক্ষনের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 08 April 2024, 5:21 PM
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ পরিচালিত রামাদান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ আল মদিনা একাডেমি কেন্দ্রের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার স্থানীয় নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে বর্নিল আয়োজনের মধ্যদিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান লিটু,বিশেষ অতিথি ছিলেন সৌদি প্রবাসী মোঃ সাইফুদ্দিন আহমদ, সিরাজপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থার সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শানুর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী,মোঃ খসরু পারভেজ প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল কুররা আল মদিনা একাডেমি শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমান,খলিলুর রহমান,আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান,নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওলিউর রহমান, ট্রেজারার তোফাজ্জল হোসাইন,সানাউর রহমান দুলাল প্রমুখ।
সারাদেশসংবাদ/হা




