দোয়ারাবাজারের নরসিংপুরে যুবসমাজের উদ্যোগে গন ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 29 March 2024, 8:40 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে সার্বজনীন গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ মার্চ) উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে আমেরিকা প্রবাসী কামাল হোসাইন’র অর্থায়নে এবং দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সমাজ সেবক আবিদ রনির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে
ইউনিয়নের দলমত নির্বিশেষ সকল শ্রেনী পেশার সহস্রাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
সমাজ সেবক আবিদ রনির পরিচালনায় গন-ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আমেরিকা প্রবাসী কামাল হোসাইন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আল মদিনা একাডেমির নবম শ্রেনীর শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হাসান। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নবম শ্রেনীর শিক্ষার্থী নাইম আহমদ বুশরান। কুরআন তেলাওয়াত করেন দ্বীনেরটুক আলিম মাদ্রাসার শিক্ষক ক্বারী আশরাফুল আলম, দারুল ইহসান মডেল মাদরাসার শিক্ষক হাফিজ সাইদুল ইসলাম, ক্বারী মাজহারুল ইসলাম।
পরিশেষে ঘিলাছড়া জামে মসজিদের ইমাম মাও জয়নাল আবেদীন’র দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সারাদেশসংবাদ/হা




