দোয়ারাবাজারে ডাকাত দলের সর্দার সৈয়দ আহমদ পুলিশের খাঁচায় বন্দি
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 02 October 2023, 7:29 PMসুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে সক্রিয় আন্তজেলা ডাকাত দলের সর্দার একাধিক ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামী সৈয়দ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ অক্টোবর) সন্ধার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এএসআই নোমান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ( জিআর-০৬/২০২২ (গোপালগঞ্জ)-(ধারা-৩৯৮/৪০০ পেনাল কোড ও জিআর-১৯/২০২২ (ছাতক), ধারা-১৯৫/১৯৭) পেনাল কোড’র একাধিক ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সক্রিয় আন্তজেলা ডাকাত দলের সর্দার
সৈয়দ আলী ওরফে সৈয়দ আহমদ (৩৭) আটক করা হয়।
আটক আসামী উপজেলার গৌপীনগর এলাকার মৃত আঃ মন্নাফ’র পুত্র।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান,গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান





