রিজভী-ফখরুলসহ ৮ জনের বিচার শুরু
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণরাজধানীর পল্টন মডেল থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন উভয় পক্ষের শুনানি শেষে এ অভিযোগ গঠন করেন। এরমধ্যে দিয়ে এই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
২০১২ সালের ১৪ ডিসেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে তাদের মামলা দায়ের করে পুলিশ।
রাজনীতি/হান্নান





