মানুষ আর আ’ লীগকে ক্ষমতায় দেখতে চায় না, ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:১০ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার)আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী,জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ছাতক জাবা মেডিক্যালের চেয়ারম্যান ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশের ৯ বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের মানুষের ভরসাস্থল। তার আমলের দেশের অবস্থান আর এখনকার অবস্থান আকাশ পাতাল সমান। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা। এহেন অবস্থায় মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে চায়।
তিনি আরো বলেন,আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে জাপার মনোনয়ন নিয়ে নির্বাচন করার চিন্তা করেই মানুষের ধারে ধারে গিয়ে প্রচারনায় ব্যস্থ রয়েছি। আমি যদি জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে মনোনয়ন পায়,আশাবাদী ছাতক-দোয়ারাবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর ) বিকালে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের ধারন বাজারে ছাতক উপজেলা জাপা’র সহসভাপতি হাজী মাহমুদ আলী’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে নিশ্চিত পরাজয় যেনে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আগামী নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারবাসী লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সেই সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবেন।
এর আগে তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও বিকেলে দক্ষিন খুরমা ইউনিয়নের চৌকা বাজারে গনসংযোগ পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,ছাতক উপজেলা জাপা’র প্রচার সম্পাদক আব্দুস শালিক মিলন তালুকদার,ছাতক উপজেলা যুবসংহতির সভাপতি জুবেদ আলী,সাধারণ সম্পাদক মনির উদ্দিন,উপজেলা যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রতিবাদী,যুবসংহতির নেতা আলমগীর হোসাইন, হাসনাত আহমদ, আজিজুর রহমান, শামিম আহমদ,শামির আলী।চমক আলী,মইন উদ্দিন,দেলোয়ার হোসাইন,মখব্বির আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান





