টুকের বাজারে উদ্বোধন হলো “আদি বাংলা” রেস্টুরেন্ট
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১১:১২ অপরাহ্ণভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে সিলেট নগরীর টুকের বাজারে উদ্বোধন হলো “আদি বাংলা” রেস্টুরেন্ট।
(৩০ আগষ্ট ) বুধবার বাদ যোহর নগরীর টুকেরবাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
“আদি বাংলা” গ্রুপের পরিচালক হাফিজ হুসাইন আহমদ মাসুমের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নেওয়াজ উদ্দীন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আ.সাত্তার, সেক্রেটারী বাবলু খান, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী রেজাউল রহমান মোস্তাক, বিশিষ্ট মুরব্বি মাষ্টার আব্দুস শুকুর, ছাত্রলীগ নেতা শাফায়াত খান, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, আদিবাংলা গ্রুপ পরিচালক মো. ফারুক আহমদ, মো.বিলাল আহমদ, মো.আল আমিন, আলতাফ হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন নাইওরফুল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নজমুদ্দিন কাসেমী।
পরিচালক হাফিজ হুসাইন আহমদ মাসুম বলেন, আমরা এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
সিলেটসংবাদ/হান্নান





