দোয়ারাবাজার থানার নবাগত ওসির সাথে জাপা’র নেতাকর্মীদের নিয়ে জাহাঙ্গীর আলম’র সৌজন্যে সাক্ষাৎ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নবাগত ওসি বদরুল হাসান’র সাথে উপজেলা জাপা’র নেতাকর্মীদের নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি ও সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে দোয়ারাবাজার থানায় ওসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জাপা নেতা জাহাঙ্গীর আলম।
এর আগে তিনি,আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন এরই লক্ষ্যে সুনামগঞ্জ -৫ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে ডিবিসি টেলিভিশনে (ডিবিসি ইলেকশন এক্সপ্রেস) জাতীয় পার্টির চিন্তাধারা নিয়ে সাক্ষাৎকার দেন।
এসময় জাপা নেতা জাহাঙ্গীর আলমের সাথে দোয়ারাবাজার উপজেলা জাপার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু,সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ. নরসিংপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম,দোয়ারা সদর ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান মুজিব, সেচ্ছাসেবক পার্টির সভাপতি একলাছ মিয়া, জাপানেতা মাসুক মিয়া,নজরুল ইসলাম প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান





