দোয়ারাবাজারে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলার উদ্যোগে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা সভাপতি তাহমিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস।
রবিবার (২৭ আগষ্ট) ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি দ্বীন ইসলাম এর পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রনেতা তাহমিদ আহমদ বলেন, আগামীর দেশ পরিচালনার জন্য আমাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন হতে হবে, দেশ ও সমাজ পরিচালনার জন্য নিজেকে যোগ্য নাগরিক হওয়ার মধ্যদিয়ে আমাদেরকে উপযোগী হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস বলেন, এসএসসি/ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যে মেধার সাক্ষর রেখেছো আগামী পরীক্ষা গুলোতে ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং নিজেদেরকে সৎ ও দক্ষ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেয়ারাবাজার উপজেলার আমীর ডাঃ হারুন অর-রশিদ,
ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা অর্থ ও সাহিত্য সম্পাদক শামিম আহমদ কবির,ছাত্রনেতা -আজিজুর রহমান, নুরুন্নবী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। পরে উপস্থিত শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে একটি করে সম্মাননা ক্রেস্ট, সনদ ও গিফট বক্স উপহার প্রদান করা হয়। পরিশেষে মিষ্টিমুখে আপ্যায়ন ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সারাদেশসংবাদ/হান্নান





