গোবিন্দগঞ্জে জাপা’র মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম’র জোরেশোরে প্রচারনা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 15 August 2023, 1:09 PMদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫-( ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও ছাতক জাবা মেডিক্যাল সেন্টার’র চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভোটারদের মন জয় করতে কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে জোরেশোরে প্রচরনা চালাচ্ছে।
সোমবার (১৪ আগষ্ট)ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় বিশাল পথসভা ও গণসংযোগ শেষে সন্ধায় ছাতক-দোয়ারাবাজার এলাকার জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে জাপা নেতা জাহাঙ্গীর আলম এক মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় জাপা নেতা জাহাঙ্গীর আলম ছাড়াও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারাও বক্তব্য দেন।
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি জাহাঙ্গীর আলম এসময় সাংবাদিকদের বলেন, ‘এ আসনে জাপার মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন,আর নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন তিনি দাবি করেন, দুই উপজেলাকে সমভাবে গুরুত্ব দিয়ে তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।
তিনি আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নিজেদের দলীয় প্রার্থী দেবে। তাই সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতায় সুনামগঞ্জ ৫- আসন থেকে আমি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করব। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সারা দেশে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী করে আবারও দেশের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে সকালে, দুপুরে, বিকেলে বা রাতে পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং পথসভা করে নির্বাচনের মাঠ সরগরম করে চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকা।
সারাদেশসংবাদ/হান্নান





