দোয়ারাবাজারে নিয়মিত মামলায় আটক ১
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 14 August 2023, 2:10 PMসুনামগঞ্জের দোয়ারাবাজারে নিয়মিত মামলায় এজাহারনামীয় আসামী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে হুসেন মিয়া(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ আগষ্ট) দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান’র দিকনির্দেশনায় এসআই এনামুল হক মিঠু সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ( থানার মামলা নং-০৫, তারিখ-০৪/০৩/২০২৩; জি আর নং-৩২/২০২৩,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৫০৬ পেনাল কোড এবং সংযোজিত ধারা-৩০২ পেনাল কোড) তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান





