নয়াপল্টনে দুপুরে বিএনপির সমাবেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : 04 August 2023, 2:01 PMবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।
দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, দুদকের করা এক মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।এ রায়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সেদিন বিক্ষোভ মিছিল করে বিএনপি।
পরে দেশের সব মহানগর ও জেলা শহরে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আর শুক্রবার ঢাকায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
রাজনীতি/হান্নান





