যুক্তরাজ্য কমিউনিটি নেতা সুলতান আহমদ’র সাথে ছাতক-দোয়ারা ফোরামের মতবিনিময়
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 31 July 2023, 5:10 PM৯০ দশকের তুখোড় ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আহমদ’র সাথে ছাতক-দোয়ারা ফোরাম,সিলেট’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান আহমদ।
শনিবার (২৯ জুলাই) রাতে সিলেট শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফোরাম সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ওবায়দুল হক শাহীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- এডভোকেট রেজাউল করিম তালুকদার, ড. প্রফেসর আব্দুল জলিল, ড. প্রিন্সিপাল মাঈন উদ্দিন, সহকারি অধ্যাপক এম এ রাশেদ।
আরও বক্তব্য রাখেন, এডভোকেট শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মাওলানা আব্দুল লতিফ, নাজমুল হোসেন, ইঞ্জিনিয়ার জাফর আলীসহ ফোরামের উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্য,বিভিন্ন ছাত্র ও যুব প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্য কমিউনিটি লিডার সুলতান আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে সদস্যবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।
সারাদেশসংবাদ/হান্নান





