নির্বাচনে সব দলের অংশগ্রহণ জরুরি: পররাষ্ট্রমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : 08 July 2023, 1:12 PMপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামীতে আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করব। এই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব দলের অংশগ্রহণ জরুরি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।
শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডিকাব টকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। এজন্য না বললেও লোকজন এখানে আসছে। এটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের ইমেজের পরিবর্তন হয়েছে। তলাবিহীন ঝুড়ি এখন ল্যান্ড অব অপুরচিনিটি। অনেকক্ষেত্রে আমরা বিশ্বে প্রথম। এজন্য অনেকেই আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। একটি স্থিতিশীল সরকার থাকার কারণে বাংলাদেশ এমন অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজনীতি/হান্নান





