সাদা পাথরে নিখোঁজের হওয়া সেই পর্যটকের মরদেহ উদ্ধার
শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ২:৫৬ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে সাঁতারে নেমে নিখোঁজ হওয়া আব্দুস সালাম (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে।
মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
আবদুস সালাম রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে।গত রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে নেমে সাঁতার দিতে গিয়ে নিখোঁজ হন তিনি।এরপর থেকে তার সন্ধানে কাজ করছিল উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন।রোববার দুপুরের দিকে সিলেটে পৌঁছে তারা পানিতে নামেন।দুপুর আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম।এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদের উৎসমুখ জিরো পয়েন্টেই সাদা পাথর।
সেখানে প্রকৃতির এমন রূপ সালামের সঙ্গে আসা বন্ধু মো.সাজ্জাদ হোসেন জানান, তারা সবাই পানিতে নেমেছিলেন। তাদের মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গিয়েছিলেন।একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান। সালাম পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানান সাজ্জাদ।
এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, খবর পেয়ে ঢাকা থেকে আব্দুস সালামের চাচা এসেছেন।লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে।এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
সিলেটসংবাদ/হান্নান






