ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট শাহজাহান চৌধুরী
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৩, ৯:০৮ অপরাহ্ণপবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-৪ ( কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশসহ বিশ্ব মুসলিমদের দ্বিতীয় প্রধানতম ধর্মীয় উৎসব হল ঈদুল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম (আঃ) প্রদর্শিত কোরবানির দীক্ষায় দিক্ষিত হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করে ধর্মপ্রাণ মুসলমানরা। কোরবানির ঈদ ধর্মপ্রাণ মুসলমান সমাজের ত্যাগের উৎসব। পবিত্র এই উৎসব থেকে ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজ এগিয়ে যাবে। তিনি এমনই প্রত্যাশা করেন।
শাহজাহান চৌধুরী দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।
সিলেটসংবাদ/হান্নান






