সিসিক নির্বাচন : বড় ব্যবধানে জয়ের পথে নৌকা
সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণসিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে যেসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, তাতে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
ইতিমধ্যে ৯০ টি কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি।
স্থানীয়ভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী ৯০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ৫৪ হাজার ৬১০টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২০ হাজার ৫৮৮টি ভোট।
বুধবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়।
সিলেটসংবাদ/হান্নান






