শিগগির চীনে বিমানের ফ্লাইট শুরু হবে: প্রতিমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : 12 August 2022, 12:35 PMবেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, শিগগির চীনে বিমানের ফ্লাইট শুরু হবে। এরই মধ্যে এ-সংক্রান্ত অনুমোদনের কাজ শেষ হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের সেভেন সিস্টারসহ আশপাশের রাজ্যগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করতে পারবে। এনিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথাও হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিলেটে বঙ্গবন্ধু আইসিটি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চীনের পাশাপাশি দ্রুত ভারতের চেন্নাইয়ে পরিচালনা করারও পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান।
তিনি বলেন, ভারত, চীন, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগের শক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে বর্তমান সরকার।
যাত্রীসেবার মান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বিমানের যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। অবকাঠামোগত দুর্বলতার কারণে একটু অসুবিধা হচ্ছে। তবে শিগগির যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।’
জাতীয়/এ





