সিলেট আওয়ামী লীগের পরিচিত মুখ মঞ্জু মিয়া আর নেই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
সিলেট আওয়ামী লীগের পরিচিত মুখ ও নিবেদিতপ্রাণ কর্মী মঞ্জু মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন ।
শনিবার (৬ জুন) সকাল পৌনে নয়টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
মঞ্জু মিয়া গত বৃহস্পতিবার (৪ জুন) শরীরে নিউমোনিয়া নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২০২০ সালের মার্চ মাসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে মঞ্জু মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। সম্মান পেয়ে খুশি হয়েছিলেন মঞ্জু, নতুন আশা জেগেছিলো প্রাণে। কিন্তু সুস্থতা আর সঙ্গী হয়নি তাঁর। . . . . . . . . .




