বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২০, ৮:৫৮ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে চলছে লকডাউন, গ্রাম অঞ্চলের মানুষজন বিপাকে। এই সংকটময় সময়ে মরহুম হাজি ইসকন্দর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যন শাহ আব্দুল রব গৌছের অর্থায়নে সেইসব বিপর্যস্ত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে, সমাজের গরিব , অসহায় , অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু , লবণ , পিয়াজ সহ শুকনো খাবার দেওয়া হয়।
শনিবার ৫ এপ্রিল সকালে মরহুম হাজি ইসকন্দর আলী‘র বাড়িতে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। বিতরণকালে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো: আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্হানীয় ইউপি সদস্য মো: আব্দুল মজিদ।
সংগঠনের উপদেষ্টা সদস্য শাহ আশরাফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ শাকিলের পরিচালনায় এসময় উপস্হিত ছিলেন, হুসেন মিয়া, জুনায়েদ আহমদ শাহিন, মাহফুজুর রহমান, আনছার মিয়া, আলী হোসেন, আতাউর রহমান, আফতার মিয়া, জুনেদ মিয়া প্রমুখ।
ত্রান সামগ্রী বিতরনের বিষয়টি প্রতিবেদককে ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রতিবছরই রমজানের আগ মূহুর্তে খাদ্য সামগ্রী দিয়ে থাকেন, বর্তমান সংকটময় সময়ে করোনা পরিস্হিতিতে মানুষজন খাদ্য সংকটে, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠির মাঝে, উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে বিতরন করা হয়েছে। জনস্বার্থে সংগঠনের পক্ষ থেকে এসব ত্রান সামগ্রী অব্যাহত থাকবে বলেও জানান তারা। . . . . . . . . .




